ফের সাবেক মন্ত্রী মান্নানের জামিন নামঞ্জুর

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০১:৫৩ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত।রোববার (৬ অক্টোবর) সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র এ আদেশ দেন। অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি সাবেক মন্ত্রী এম এ মান্নান। এ সময় তার পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। 

পরে পক্ষে-বিপক্ষের আইনজীবীদের দীর্ঘক্ষণ যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক নির্জন মিত্র মান্নানের জামিন নামঞ্জুর করেন।

জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট.আব্দুল হক বলেন, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনা মন্ত্রীর হুকুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশীও অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার সাবেক মন্ত্রী মান্নানের পক্ষের আইনজীবীরা জামিন চাইলে আমরা তার বিরোধীতা করেছি। আদালত আমাদের কথা শুনে সাবেক এই মন্ত্রীর জামিন নামঞ্জুর করেন।

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের পক্ষের আইনজীবী অ্যাাডভোকেট.শফিকুল আলম বলেন, আজকে সাবেক এই মন্ত্রীর জামিন শুনানির ধার্য তারিখ ছিল। কিন্তু গতকাল তিনি শারীরিক অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য সাবেক এই মন্ত্রীকে সিলেটে নিয়ে যাওয়া হয়।

আইনজীবী আরও আরও বলেন, আমরা আদালতকে মন্ত্রী এই দিন ঘটনাস্থলে ছিলেন না এবং তিনি গুরুতর অসস্থ সব কিছু বলার পরও আদালত উনার জামিন নামঞ্জুর করেছেন। আমরা সত্যি আশ্চর্য এবং হতাশ।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী  বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন।

মূলত এই মামলায় গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে পুলিশ অভিযান পরিচালনা করে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রায় ১৬ দিন কারাবাস করার সময় হঠাৎ গতকাল শনিবার (৫ অক্টোবর) দুপুরে সাবেক এই মন্ত্রী অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকা কর্তব্যরত চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত