বায়েসা সভাপতি সাইফুল্লাহ, সম্পাদক গোলাম রসুল

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০২:২২ এএম

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত বিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের (বায়েসা) দ্বি-বার্ষিক কর্মপরিষদ গঠিত হয়েছে। গত ৩ অক্টোবর পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞানী সংঘের নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়। বিজ্ঞানীদের মধ্যে ৪৬৪ জন (প্রায় ৯৯ শতাংশ) তাদের সরাসরি ভোটে দুই বছর মেয়াদের জন্য ১৩ সদস্যের কর্মপরিষদ নির্বাচিত করেন। নির্বাচনে সাভারের খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান ইনস্টিটিউট, এইআরইর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম সাইফুল্লাহ সভাপতি ও পরমাণু খনিজ ইনস্টিটিউট, এইআরইর প্রধান ভূতত্ত্ববিদ ড. মো. গোলাম রসুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

কর্মপরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি অধ্যাপক ডা. আবু বক্কর সিদ্দিক, প্রধান চিকিৎসা কর্মকর্তা, নিনমাস, ঢাকা; কোষাধ্যক্ষ ড. মো. মাহবুবুল হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, পশকে, ঢাকা; সহ-সাধারণ সম্পাদক ড. মো. ফিরোজ মর্তুজা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আইএফআরবি, এইআরই, সাভার এবং তথ্য ও প্রকাশনা সম্পাদক প্রকৌ. মো. আল মামুন, মুখ্য প্রকৌশলী, প্রধান কার্যালয়, ঢাকা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত