সাবেক মন্ত্রী আবদুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০২:২৬ এএম

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এ ছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) টি এম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার পৃথক এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. আনোয়ারুল হক পৃথকভাবে দুটি দরখাস্তের মাধ্যমে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবদুর রহমানের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

অন্য আরেকটি আবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জুবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিরুদ্ধে ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ডের লন্ডনে বাড়ি ক্রয়সহ অর্থ পাচারের অভিযোগ তদন্ত করা হচ্ছে। অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ^স্ত সূত্রে জানা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত