বাংলাদেশের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্মেন্সে করে নজর কেড়েছেন হার্দিক পান্ডিয়া। তাসকিন আহমেদকে হাঁকানো ভারতের এই পেস বোলিং অল-রাউন্ডারের নো-লুক শট চমকে দিয়েছে সবাইকে। ১৬ বলে অপরাজিত ৩৯ রান করার পাশাপাশি বল হাতে ২৬ রানে ১ উইকেট নেন হার্দিক। তবে এই পারফর্মেন্স দিয়ে তার ফর্ম বিচার করতে রাজি নন আরপি সিং।
ভারতের সাবেক পেসার রুদ্রপ্রতাপ সিং (আরপি সিং) মনে করেন, বাংলাদেশের মতো প্রতিপক্ষের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে কোনো ক্রিকেটারকে যাচাই করা ঠিক হবে না। তার ভাষায়, ‘আমি মনে করি বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে একজন খেলোয়াড়ের ফর্ম বিচার করা ঠিক নয়। আমাদের ক্রিকেটাররা যেভাবে খেলছে, সেটাকে এই মুহূর্তে সর্বোচ্চ স্তরের বলা যায় না।’
হার্দিক পান্ডিয়াকে নিয়ে আরপি সিং বলেন, ‘হার্দিক ভালো খেলেছে, সে এমন কিছু করতে সক্ষম। কিন্তু এই দলের বিপক্ষে পারফরম্যান্সকে মাপকাঠি হিসেবে ব্যবহার করা আমার মতে ঠিক নয়। কোনো ভালো দলের বিপক্ষে বা একটি ভালো টুর্নামেন্টকে মাপকাঠি করা যেতে পারে। সে চার ওভার বল করেছে, ব্যাটিংয়েও উন্নতি করেছে। তবে আমার মনে হয় না শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে তাকে বিচার করা ঠিক হবে। এখনো অনেক পরীক্ষা বাকি।’
‘আমার জীবনের মূলমন্ত্র বর্তমানকে উপভোগ করা’
ক্ষুধা আর রাগের কারণেই রোনালদো ব্যতিক্রম: লেভানডফস্কি