মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি কর্তৃক আটক ৫ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ অক্টোবর) দুপুর দেড়টায় মিয়ানমারের নাফ নদী দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।
ফেরত আসা জেলেরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের আব্দুর রহিমের ছেলে মো. আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯) এবং খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।
টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়। আরাকান আর্মির সঙ্গে আলোচনার পর বুধবার সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফনদীর শূন্যরেখায় যায়। আলোচনার পর পাঁচ জেলেকে ফেরত আনে বিজিবি। জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্বের শীর্ষ ধনী নারী সংগীতশিল্পী টেইলর সুইফট
রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী