দীর্ঘদিন অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান দখলকারী সাকিব আল হাসানের নামই আর দেখা যাবে না এই ফরম্যাটের র্যাংকিং তালিকায়। অবসরের সঙ্গে সঙ্গে আইসিসি তার নাম সরিয়ে নিয়েছে টি-টোয়েন্টি র্যাংকিং এর তালিকা থেকে।
আজ প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাংকিংয়ে ছিল না সাকিবের নাম। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি ১২৯টি ম্যাচে মাঠে নেমেছেন। খেলেছেন এ পর্যন্ত হওয়া সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার নামের পাশে রয়েছে ক্ষুদ্র সংস্করণটির নানা কীর্তি।
ভারত সফরে দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে সাকিব আল হাসান জানিয়ে দেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা। ২০২৪ সালের বিশ্বকাপে আফগানিস্তানের শেষ ম্যাচটিই ছিল সাকিবের শেষ।
বার্সেলোনায় ‘জীবন্ত’ হয়ে উঠলেন ম্যারাডোনা
মুলতানে রান রান আর রান