আর্শদীপের প্রথম ওভারে তিন চার মেরেছিলেন পারভেজ। একই বোলারের পরের ওভারে বোল্ড হলেন এই বাঁহাতি। অফ স্টাম্পের বাইরের তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত হেনেছে (১২ বলে ১৬)। সিরিজের প্রথম ম্যাচেও আর্শদীপের বলে একইভাবে বোল্ড হয়েছিলেন পারভেজ।
নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন নাজমুল হোসেন। বাংলাদেশ অধিনায়ক নিজের প্রথম দুই বলেই মেরেছেন চার।
নেমে প্রথম দুই বলেই চার। ভালো কিছুরই ইঙ্গিত ছিল নাজমুল হোসেনের ব্যাটে। কিন্তু সেটা ওই পর্যন্তই। ওয়াশিংটন সুন্দরের বলে লং অনে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক (৭ বলে ১১)।
উইকেট–পতনের মিছিলে যোগ দিয়েছেন লিটন দাসও। ম্যাচে বরুণ চক্রবর্তীর প্রথম বলেই বোল্ড হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান (১১ বলে ১৪)। বাংলাদেশ হারাল তৃতীয় উইকেট।
তাতে পাওয়ারপ্লেতে ৬ ওভারে ৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে। ক্রিজে মেহেদি হাসান মিরাজ।
