পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৭:২৩ এএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে ড. মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে মোবাশ্বের মোনেম দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার আগে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। সাসেক্স বিশ্ববিদ্যালয় ও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় উভয়েই পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত