স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন

সহযোগিতা পেলে ৩৬৫ দিনই নিরাপদে থাকবে দেশ

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:২৯ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ দিন পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে। সবার সহযোগিতা পেলে ৩৬৫ দিনই দেশের লোকজন নিরাপদে থাকবে। আগামী রবিবার দশমীর দিন পর্যন্ত তো বিশেষ নিরাপত্তা থাকবেই, এরপরও পুরো বাংলাদেশে নিরাপত্তা থাকবে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আরেকটা জিনিস, ভাইয়েরা আমার বলছেন যে নিরাপত্তা; বাংলাদেশের সব নাগরিকেরই ৩৬৫ দিন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, যা অক্ষুণœ থাকবে। মাঝে-মাঝে হয়তো একটু ছোটখাটো ঘটনা ঘটে, এটা বিচ্ছিন্ন কিছু ঘটনা। তবে এবার একটু আগে পূজা উদযাপন কমিটির মহাসচিব আমাকে বললেন, এ রকম কোনো ঘটনা নেই যে, কোথাও কিছু ঘটেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত