২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে রবিকে শোকজ বিএনপির

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫১ এএম

দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যার ঘটনায় দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে শোকজ করেছে বিএনপি। তাকে ২৪ ঘণ্টার মধ্যে শোকজের জবাব নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

এর আগে রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে তামিমকে হত্যার অভিযোগ ওঠে। ওই ভবন নির্মাণের ডেভেলপার প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজের মালিক শেখ রবি।

গতকাল ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার, যার মধ্যে তিন নম্বর আসামি রবি। ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত