ভারতে পালানোর সময় সীমান্ত থেকে যুগ্ম সচিব গ্রেপ্তার

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পিএম

ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

কিবরিয়া সাবেক স্পিকার শিরিন শারমীন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ সেপ্টেম্বর তাকে ওএসডি করা হয়।

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে, ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা কিবরিয়া মজুমদার বেলা সাড়ে ১২টার দিকে ২০৫০/৮ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। সালদানদী বিওপির টহল দল সীমান্তের ৫০ গজ ভেতর থেকে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে সংশ্লিষ্টতার প্রেক্ষিতে ভারতের অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে কসবা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত