ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে মুখ খুললেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।
সেখানে তিনি জানান, জয় আসল মাস্টারমাইন্ড হলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না।
সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘‘আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে, ছাত্র-জনতার অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান আবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাহেব বলেছেন, এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, এই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে মাহফুজ- আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে সজীব ওয়াজেদ জয়- আমাদের সবার নিশ্চয়ই মনে আছে বেচারা প্রিন্স চার্লস-এর কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য।’’
সোহেল তাজের ওই পোস্ট রবিববার পর্যন্ত বহু প্রতিক্রিয়া পড়েছে। অনেকেই সোহেল তাজের এই ভূমিকায় বিস্ময়ও প্রকাশ করেছেন।
অনন্যার গোপন ভিডিও ফাঁসের হুমকি আরিয়ানের
সাকিবের ছবিতে অসম্মান, ক্ষোভ শ্রাবণ্যের