ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রহিম উল্লাহকে হত্যা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে ফেনী সদর আমলী আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ফেনী জজ কোর্টের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনীর মহিপালে টমটমচালক হত্যা মামলায় রহিম উল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার রিমান্ড চাওয়া হবে। আগামীকাল সোমবার আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলায় রহিম উল্লাহকে শনিবার (১২ অক্টোবর) ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
জানা যায়, গত ৪ আগস্ট শহরের পুরাতন জেল রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জাফর আহম্মদ (৫৩) নামে এক টমটমচালক হত্যা মামলার আসামি তিনি। এ ছাড়া এই মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করা হয়। মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ২০৫ জনের নাম উল্লেখ করে আরও ১০০-১০৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গত ৫ সেপ্টেম্বর নিহত জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।
রহিম উল্লাহ ২১ বছর সৌদি আরবের জেদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
জয় আসল ‘মাস্টারমাইন্ড’ হলেও অবাক হবেন না সোহেল তাজ
বাজারে পণ্যের দাম বৃদ্ধিতে আড়তদাররা জড়িত: ভোক্তা অধিদপ্তর
মোহাম্মদপুরে সেনা-র্যাবের পোশাকে বাসায় ডাকাতি, গ্রেপ্তার ৮