রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৩৩ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৬:২৪ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৯৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একইসঙ্গে ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়েছে।

এছাড়াও অভিযানের সময় ৫৩টি গাড়ি ডাম্পিং এবং ২৯টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত