বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন। সোমবার (১৪ অক্টোবর) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হচ্ছে।
সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেন, ‘আমরা আমাদের স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রামসমূহে অস্ট্রেলিয়ান সরকার আগামী দিনগুলোতে কীভাবে অর্থবহ সহযোগিতা করতে পারে সে ব্যাপারেও কথা বলেছি।’
আমাদের দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে অস্ট্রেলিয়ান সরকার আরও কী ভূমিকা রাখতে পারেসে বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
এছাড়া জুলাই-আগস্ট মাসে আন্দোলনে যারা তাদের চোখ, হাত, পা এবং অঙ্গ হারিয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার সহযোগিতা করতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
৯ বছর পর পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৩৩ লাখ টাকা জরিমানা