ব্রাসিলিয়ায় বড় জয় ব্রাজিলের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৯:২৯ এএম

ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য।তারপর যে শুরু হলো থামল ৭৪ মিনিটে গিয়ে। আর্জেন্টিনার বড় জয়ের দিনে কম যায়নি ব্রাজিলও। ব্রাসিলিয়ায় বাংলাদেশ সময় আজ সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জোড়া গোল করেছেন রাফিনিয়া। বার্সেলোনা উইঙ্গার দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে। রাফিনিয়ার জোড়া গোলের পর ব্রাজিলের তৃতীয় ও চতুর্থ গোলটি করেছেন আন্দ্রেয়াস পেরেইরা ও লুইজ হেনরিক।

এবারের বাছাইপর্বে ব্রাজিলের এটি পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। ১০ ম্যাচে  সমান ১৬ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে উরুগুয়ের পেছনে থেকে ব্রাজিল আছে পয়েন্ট তালিকার চারে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। 

১০ দলের দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। আন্ত-মহাদেশীয় প্লে-অফ খেলে সুযোগ পেতে পারে সপ্তম দলটিও।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত