আলিয়া ভাটের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিগরা’ নিয়ে দ্বন্দ্ব তৈরি দয়েছে টি সিরিজের মালিক অভিনেত্রী দিব্যা কুমার খোসলা, আলিয়া ও করণ জোহরের মধ্যে। কয়েকদিন আগেই একটি ফাঁকা সিনেমা হলের ছবি পোস্ট করে আলিয়ার বিরুদ্ধে ভুয়া ব্যবসা দেখানোর অভিযোগ তুলেছিলেন দিব্যা। তা নিয়ে ছবির প্রযোজক মুখ খুললেও, আলিয়া কিন্তু চুপ।
তবে আলিয়া, দিব্যার এই বাকযুদ্ধ নিয়ে বেশ বিরক্ত রণবীর। শোনা যাচ্ছে, স্ত্রী আলিয়ার সম্মান বাঁচাতে নাকি ‘অ্যানিমেল’ ছবির সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ থেকে সরে যাচ্ছেন রণবীর। তবে এই নিয়ে কোনও অফিসিয়াল বক্তব্য রণবীরের পক্ষ থেকে না পাওয়া গেলেও, বলিউডের এই কাণ্ড নিয়ে জোর গুঞ্জন।
এমন খবরে সরগরম বি-টাউন। আলিয়া-করণ প্রযোজিত ছবির ‘ফেক কালেকশন’ নিয়ে সরাসরি আক্রমণ দিব্যার। নাম না করেই আবার তাকে পালটা জবাব করণের। দিব্যাও চুপ থাকেননি। একের পর এক পোস্টে প্রযোজকের বিরুদ্ধে মুখর হয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিই যেন করণ-দিব্যার কুরুক্ষেত্র হয়ে গেছে।
গেল বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা। যা মুক্তির পর দুর্দান্ত ব্যবসা করে ও আলোচনা তৈরি করে। এরপরই এটির সিক্যুয়েল হিসেবে ‘অ্যানিমেল পার্ক’ নির্মাণের ঘোষণা দেন পরিচালন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
আবারও ওয়েব ফিল্মে জুটি অপূর্ব-ফারিণ 