দেশ থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জাবি শিক্ষার্থীদের

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৪০ পিএম

অবিলম্বে গণঅভ্যুত্থানের সৈনিকদের ওপর বর্বরোচিত হামলার বিচার ও দেশ থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহীদ মিনার সংলগ্ন সড়কগুলো ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা, হুশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশ সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক মেহেরব সিফাত। এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত