বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের সভাপতি গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১১:২৮ পিএম

বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের সভাপতি ও কুমিল্লা মহানগর শ্রমিক লীগ নেতা আবুল খায়ের সরকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে র‍্যাব-১১ সিপিসি ২ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টাসহ নাশকতা মামলার আসামি ছিলেন কুমিল্লা মহানগর শ্রমিক লীগের সদস্য (সাবেক যুগ্ন আহবায়ক) ও শ্রমিক নেতা আবুল খায়ের সরকার। ৩ আগস্ট কোতয়ালী থানার মগবাড়ি চৌমুহনী এলাকায় ছাত্র আন্দোলনের ডাকে দিনব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। উক্ত কর্মসূচিকে প্রতিহত করার লক্ষ্যে আসামি আবুল খায়ের সরকারসহ তার সহযোগীরা আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় অনেক নিরীহ ছাত্র-জনতা গুরুতর আহত হয়। পরে আবুল খায়েরের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যাচেষ্টা আইনে একটি মামলা করা হয়।

র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার আবুল খায়েরকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত