মোঘল সাম্রাজ্যের দ্বৈরথ নয়, এসিসি ইমারজিং কাপে বাংলাদেশ-হংকং ম্যাচের গল্প এটি। আগে ব্যাট করা হংকং বাবর হায়াতের ব্যাটে চেপে ১৫১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়ায় আকবর আলীর ২৪ বলে ৪৫ রানের দারুণ ইনিংসে ১০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
ইমার্জিং এশিয়া কাপে টেস্ট স্ট্যাটাসপ্রাপ্ত দেশগুলো পাঠিয়েছে তাদের ‘এ’ দল। বাংলাদেশ এ দলের বিপক্ষে আসর শুরু ম্যাচে প্রতিপক্ষ ছিল হংকং, চীন। আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালে বাবর হংকংয়ের হাল ধরেছিলেন। তিনি ৭ ছক্কা ও ২ চারে ৬১ বলে ৮৫ রান করেন। অধিনায়ক নিজাকাত খান করেন ২০ বলে ২৫ রান। তাদের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৫০ রান করে হংকং।
বাংলাদেশের হয়ে রিপন মন্ডল সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন। জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। একটি করে উইকেট পেয়েছেন আবু হায়দার, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বী।
১৫২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা হয় ধীরগতির। ওপেনার জিশান আলমের ১১ বলে ১১ ও পারভেজ ইমনের ২৬ বলে ২৮ রানের ইনিংসের পর রানের চাকার গতি বাড়ান অধিনায়ক আকবর আলী। তাকে যোগ্য সঙ্গ দেন তাওহীদ হৃদয়। ১৮৭ স্ট্রাইকরেটে ২৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেন আকবর।
হৃদয়ের ব্যাটে আসে ২২ বলে ২৯ রান। শামীম হোসেন ১৫ বলে ১৯ ও মাহফুজুর রাব্বী ৮ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। ‘এ’ গ্রুপের পরের ম্যাচে রবিবার আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবেন আকবররা।
কোহলির আউট দিয়ে শেষ দিনের খেলা, ভারত এখনও পিছিয়ে ১২৫ রানে
সাড়ে তিন বছর পর ঘরের মাঠে টেস্ট জিতল পাকিস্তান