ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিকল হওয়ার দুই ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন নিয়ে গতকাল শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে গফরগাঁও স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায় জানান, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও স্টেশনের আউটারের শিলাসী এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটি স্টেশনে ফেরত নিয়ে আসা হয়। ময়মনসিংহ থেকে আরেকটা ইঞ্জিন এলে বেলা পৌনে ৩টার দিকে ট্রেনটি ঢাকা উদ্দেশে ছেড়ে যায়।
গত বৃহস্পতিবার দুপুরেও ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিনও বিকল হওয়ার ঘটনা ঘটে। বারবার এ পথে ইঞ্জিন বিকল ও বগি লাইনচ্যুতির ঘটনায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
