ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন: সভাপতি আনিস, সম্পাদক মনির

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৭:৩০ পিএম

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ সালের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ক্লাব মিলনায়তনে এক সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

এতে দৈনিক দেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি কাজী আনিসুর রহমানকে সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. মনির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন সহসভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন সজীব, অর্থ ও সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, সিনিয়র কার্যনির্বাহী সদস্য সাদ্দাম হোসেন শুভ ও সিনিয়র কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ।

কমিটির নাম ঘোষণা করেন নির্বাচনের জন্য গঠিত এডহক কমিটির আহ্বায়ক মো. মোবারক হোসেন চৌধুরী হান্না। এ সময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য সচিব অ্যাড. অজুফা বেগম এবং সদস্য কাজী মইনউদ্দীন।

ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল ফারুক রিংকু, মাও. সাব্বির আহমাদ তুহিন, মো. জাকির হোসেন, মরিয়ম আক্তার রুমা প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. শাহজাহান ভুঁইয়া, শাহনুর ইমাম বাবুল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত