মোল্লাহাট বিএনপির আহ্বায়ক হাফিজকে পদ থেকে অব্যাহতি

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৭:২৫ এএম

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

হাফিজুর রহমানকে অব্যাহতির চিঠিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য গত ২৫ আগস্ট দেওয়া কারণ দর্শানোর নোটিসের জবাব সন্তোষজনক প্রতীয়মান না হওয়ায় মোল্লাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ‘আমরা সাংগঠনিকভাবে তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছি। তার কাছ থেকে লিখিত ব্যাখ্যা চেয়েছি। তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় সাংগঠনিক বিধি মোতাবেক তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত