আন্দোলনে আহত দুইজনের চোখে সফল কর্নিয়া প্রতিস্থাপন  

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৯:০৪ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ইসরাফিল ও অনিকের চোখে কর্নিয়া প্রতিস্থাপন সফল হয়েছে। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গতকাল রবিবার সন্ধ্যায় এই অস্ত্রোপচার হয়। পরে রাত আটটার দিকে হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই অস্ত্রোপচারের ব্যাপারে সাংবাদিকদের জানান।

কর্নিয়া প্রতিস্থাপন শেষে স্বাস্থ্য উপদেষ্টা এই দুজনসহ এই হাসপাতালের চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এছাড়া ইসরাফিল ও অনিকের পরিবারের সাথেও সার্বিক বিষয়ে কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজন রোগীর চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন করার জন্য সেবা ফাউন্ডেশন, ইউএসএ ও নেপাল থেকে অতি সংবেদনশীল কর্নিয়াল টিস্যু বাংলাদেশে আনা হয়। এর আগে সেবা ফাউন্ডেশন ৪০টি কর্নিয়া দেওয়ার আশ্বাস দেয়। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্দোলনে আহত দুইজনের চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়। গতকাল সন্ধ্যায় এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত