অবশেষে জল্পনাই সতি হলো। গত কয়েক সপ্তাহ করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজের অংশীদার হিসেবে মুকেশ আম্বানি, সঞ্জীব গোয়েঙ্কার নাম উঠলেও শেষ পর্যন্ত তাদের হারিয়ে দিয়ে ধর্মা প্রোডাকশনের শেয়ার কিনলেন ‘সেরাম ইনস্টিটিউট’-কর্ণধার আদার পুনাওয়ালা।
আদারের প্রযোজনা সংস্থা ‘সেরিন প্রোডাকশন’এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে এবং এর জন্য সংস্থা ১ হাজার কোটি রুপি খরচ করেছে। দুই সংস্থার পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভবিষ্যতে ধর্মাকে আরও বড় আকারে উপস্থাপনের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে করণ জোহর বলেছেন, শুরুর দিন থেকেই আমরা ভারতীয় সংস্কৃতির প্রেক্ষাপটে বিষয়বস্তু তৈরি করতে চেয়েছি। আমরা বাবা যে ইচ্ছা নিয়ে যাত্রা শুরু করেন, আমি সেই দর্শনকেই এগিয়ে নিয়ে চলেছি। আদার আমার ভালো বন্ধু। এই গাঁটছড়া আগামী দিনে অজস্র নতুন সম্ভাবনাকে বাস্তবায়িত করে তুলবে।
তবে বলিউডের অন্দরে ধর্মাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। সূত্রের দাবি, গত কয়েক বছর ধরেই করণের প্রযোজনা সংস্থা লোকসানে চলছে। তাই সংস্থাকে বাঁচাতে নতুন বিনিয়োগকারীর সন্ধানে ছিলেন করণ।
২০২২ সালে প্রযোজনা সংস্থার বড় বাজেটের ছবি ‘লাইগার’ সফল হয়নি। ‘ব্রহ্মাস্ত্র’ লাভের মুখ দেখলেও তার পর থেকে ‘গোবিন্দ নাম মেরা’, ‘সেলফি’র মতো ছবি ফ্লপ করে। গত বছর করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কআহানি’র মাধ্যমে দীর্ঘ বিরতির পর প্রযোজনায় ফিরেছিলেন করণ। কিন্তু ছবিটি বক্স অফিসে সফল হলেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। আগামী দিনে ধর্মা কী চমক হাজির করে সেটাই দেখার অপেক্ষা।
নোবেল কি ফের নেশা করছেন?