ইমার্জিং এশিয়া কাপে গ্রপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান 'এ' দলের কাছে হেরেছিল বাংলাদেশ 'এ' দল। সেই আফগানদেরই এবার হারাল হংকং চায়না। হংকং জিতেছে ৫ উইকেটে।
ইমার্জিং এশিয়া কাপে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল আফগানিস্তান 'এ' দল। শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ১৬৬ আর বাংলাদেশ এ দলের বিপক্ষে ১৬৫ তাড়া করে জেতা আফগানিস্তান এ দল আজ অলআউট হয় ১৩১ রানে।
স্পিনার আনাস খান একাই নেন ৬ উইকেট। ৩.৫ ওভারে ১২ রান দিয়ে ৬ উইকেট নেন আনাস। আফগানদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন আগের ম্যাচের জয়ের নায়ক সাদিকুল্লাহ।
জবাব দিতে নেমে দলীয় ১৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে হংকং। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন অধিনায়ক নিজাকাত খান ও বাবর হায়াত।
নিজাকাত ৩ ছক্কা ও ২ চারে ৫৩ বলে ৬১ করে ফিরলে জুটি ভাঙে। হায়াতও ফেরেন একই ওভারে ব্যক্তিগত ৩৯ রানে।
শেষ দুই ওভারে হংকংয়ের দরকার ছিল ১৯ রান। ১৯তম ওভারে ইয়াসিমকে হারায় হংকং। তবে মার্টিন কোটজের ৫ বলে ১৫ রানের ক্যামিওতে জয় পায় হংকং।
ব্যাটারদের নিয়ে হতাশ হাসান ২০০ রানের লিড চান
নির্বাচকরা চাইলে অবসর ভেঙে ভারতের বিপক্ষে খেলবেন ওয়ার্নার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ইনিংসে মুমিনুলের রান ৩২!