প্রায় ৯ মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের আদিয়ালা কারাগার থেকে মুক্তি পান তিনি।
এর আগে গত জানুয়ারিতে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড ও ৭৮ কোটি ৭০ লাখ রুপি জরিমানা করা হয়েছিল।
ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসলামাবাদ হাইকোর্ট আগের দিন জামিন মঞ্জুর করার পর বৃহস্পতিবার কারাগার থেকে বুশরা বিবি মুক্তি পান।
২০২২ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন ৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। এরপর থেকে ইমরান খান দেশটির প্রভাবশালী সামরিক জেনারেলদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, যাদের তিনি বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে সমর্থন করেন বলে দাবি করেন।
কারাবন্দী ইমরান খান সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগসহ আরও কয়েক ডজন মামলায় অভিযুক্ত। অবশ্য ইমরান খান দম্পতি তাদের বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।
বুশরা বিবির মূল নাম বুশরা খান। দেশটির সাবেক ক্রিকেট তারকা ও রাজনীতিক ইমরান খানের তৃতীয় স্ত্রী তিনি। ২০১৮ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার ছয় মাস আগে বুশরাকে বিয়ে করেছিলেন ইমরান খান।
ট্রাম্প টেনে নিয়ে শরীরের বিভিন্ন অংশে অযাচিত স্পর্শ করেন
চাচাতো-মামাতো ভাইবোনে বিয়ে কমছে কেন?