ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সঞ্জিব খান্না। ভারতের রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মু তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। আগামী ১১ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হবেন সঞ্জিব খান্না।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেগওয়াল মাইক্রো ব্লগিং সাইট এক্সে এই ঘোষণা দিয়েছেন।
সঞ্জিব খান্না ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান। তবে ওই সময় তার এই নিয়োগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। কারণ ৩৩ জন জ্যেষ্ঠ ও বিজ্ঞ বিচারপতিকে টপকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।
১৯৬০ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন বিচারপতি সজিব খান্না। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তীতে ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে দিল্লি বার কাউন্সিলে ক্যারিয়ার শুরু করেন করেন সঞ্জিব খান্না। এরপর তিনি চলে যান দিল্লি হাইকোর্ট ও ট্রাইব্রুনালে।
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যোগ দেওয়ার আগে দিল্লি হাইকোর্টে ২০০৫ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১৪ বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনের আগে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন বিচারপতি সঞ্জিব খান্না।
লন্ডনের রাস্তায়ও বেরোতে পারে না পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা
লেবাননে এক রাতে নিহত ৫ ইসরায়েলি সেনা, আহত ১৯