ময়মনসিংহ সিটির সাবেক প্যানেল মেয়র ডন গ্রেপ্তার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পিএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আসিফ হোসেন ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) দিনগত রাত ৩টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এ খবর নিশ্চিত করেন।

ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ৫ আগস্ট থেকেই আসিফ হোসেন ডন পলাতক ছিলেন। তিনি ময়মনসিংহ সিটির ৭নং ওয়ার্ড থেকে দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং তাকে সিটি কর্পোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র করা হয়েছিল।

ওসি আরও বলেন, এই বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

গ্রেপ্তারকৃত আসিফ হোসেন ডন ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রেদুয়ান আহমেদ সাগর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত