জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কিয়েভ সফরের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বিবিসিকে এ কথা জানিয়েছেন। চলতি সপ্তাহে রাশিয়ার কাজানে আয়োজিত ব্রিকস সম্মেলনে অ্যান্তোনিও গুতেরেস অংশ নেওয়ার কারণে জেলেনস্কি তাকে কিয়েভ সফর করতে না করলেন।
জেলেনস্কির কার্যালয়ের কর্মকর্তা বলেন, গুতেরেস রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে উপস্থিত হয়ে যুদ্ধ উসকে দেওয়া রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করেছেন, আগ্রাসক দেশের মাটিতে তিনি দিন কাটিয়েছেন। এরপর তাকে ইউক্রেনে অভ্যর্থনা জানালে তা আজব দেখাবে। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরু করে। সেই দেশে গুতেরেসের সফর নিয়ে ইউক্রেন হতাশ।
