রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সাহায্য বাড়াতে হবে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:২২ এএম

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। সেই সঙ্গে কক্সবাজারকে পর্যটন ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি অঞ্চলে পরিণত করতে হবে। সামাজিক ঐক্য ধরে রাখতে সব শ্রেণির মানুষের সমন্বিত প্রচেষ্টার থাকতে হবে।’

গতকাল শনিবার সকালে রাজধানী ঢাকার বনানীর একটি রেস্তোরাঁয় ঢাকাস্থ কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের উদ্যোগে ‘নতুন কক্সবাজার : চ্যালেঞ্জ ও সম্ভাবনার পথে’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

কক্সবাজারের রাজনৈতিক পটভূমি ও জনপ্রত্যাশা নিয়ে আলোচনায় ব্যারিস্টার জৌতির্ময় বড়ুয়া বলেন, মাদক কক্সবাজারের একটি বড় সমস্যা, মাদকের সঙ্গে অনেকেই জড়িত, এতদিন তাদের কথা বলা যায়নি। এখন সময় এসেছে বলার। এক দল যায় আরেক দল আসে, সবাই ইয়াবার কারবার করে, এখানে আমার আপনার টিকে থাকাটাই রাজনীতি।

আলোচনায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান, গ্রামীণ ব্যাংকের সাবেক জিএম জান্নাত কাওনাইন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবদুর রাজ্জাক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাঈদ আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত