শ্বশুরকে গাড়িতে তুলে দিয়ে ভাইরাল রণবীর!

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:০১ পিএম

শ্বশুর মহেশ ভাটের সঙ্গে শুরু থেকেই দারুণ সম্পর্ক জামাই রণবীর কাপুরের। বন্ধুর মতো সম্পর্ক দুজনের, যা একাধিকবার প্রকাশ্যে দেখা গেছে। সম্প্রতি আলিয়া ভাটের মা সোনি রাজদানের জন্মদিনের পার্টিতেও তাই দেখা গেল।

এদিন একটি রেস্তোরাঁয় পারিবারিক নৈশভোজে যায় সকলে। সেখানেই রণবীরকে নিয়ে গিয়েছিলেন আলিয়া। উপস্থিত ছিলেন সোনি রাজদান, মহেশ ভাট, শাহিন ভাটও। উদযাপন সেরে বেরোবার সময় ফটোশিকারিদের খপ্পড়ে পড়েন শ্বশুর-জামাই। এ সময় মহেশের হাত ধরে তাকে সামলে নিচ্ছিলেন রণবীর। পাশাপাশি আলিঙ্গন করে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। আর সেই মিষ্টি মুহূর্তই নেটপাড়ায় ভাইরাল।

এর আগে একবার ভরা মঞ্চে মহেশ ভাট রণবীর প্রসঙ্গে বলেছিলেন, আমার মতে, ও বিশ্বের সেরা বাবা। রণবীর যখন রাহার দিকে তাকায়, ওর চোখটা যদি কেউ দেখত। রণবীরের মতো জামাই পেয়ে আমি সত্যিই খুব খুশি। শ্বশুরের মুখে এমন কথা শুনেই চোখ ছলছল করে উঠেছিল রণবীরের।

একসময় রণবীরকে নানা কারণে সমালোচিত হতে হয়েছিল। কিন্তু মেয়ে রাহার জন্মের পর তিনি যেন একেবারে বদলে গেছেন। ভাট পরিবারে নয়নমণি রণবীর। বিটাউনের হাইপ্রোফাইল পার্টিতে খুব একটা তাকে দেখা না গেলেও শ্বশুরবাড়ির সমস্ত ঘরোয়া অনুষ্ঠানে হাজির থাকেন অভিনেতা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত