তুষার জালোটা পরিচালিত রোমান্টিক কমেডি 'পরম সুন্দরী'তে অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর। এই ছবিটি তাদের প্রথম অন-স্ক্রিন জুটি।
সিদ্ধার্থ দিল্লির একজন সৌখিন ব্যবসায়ীর চরিত্রে, আর জাহ্নবী কেরালার একজন আধুনিক শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। গল্পটি তাদের বিপরীত পটভূমি এবং ব্যক্তিত্বের উপর ফোকাস করে তৈরি করা হয়েছে। বিপরীত মেরুর দুজন মানুষ কিভাবে মিলিত হয় তা দেখানো হয়েছে।
দিল্লি, কেরালা এবং মুম্বাইতে শ্যুটিংয়ের সময়সূচী পরিকল্পনা করে প্রি-প্রোডাকশন শুরু হয়েছে। কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন শীতল শর্মা। সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর তাদের ভূমিকার জন্য স্ক্রিন টেস্ট করেছেন।
সূত্রের খবর, মুম্বাইয়ে দুটি সেট তৈরির পরিকল্পনা রয়েছে। সেটের জন্য দিল্লি এবং কেরালার ঐতিহ্যবাহী বাড়ি নির্ধারন করা হয়েছে।
কস্টিউম ডিজাইনার শীতল শর্মা এই প্রথম সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবিতে কাজ করবেন। এর আগে তিনি যিনি 'মুঞ্জা' এবং 'স্ত্রী ২'-এর মতো হরর কমেডি ছবিতে কাজ করেছেন
গুঞ্জন ছিল সিদ্ধার্থ এবং জাহ্নবী একটি থ্রিলার ছবিতে জুটি বাঁধবেন। সিদ্ধার্থকে সর্বশেষ 'যোধা' সিনেমায় দেখা যায় এবং জাহ্নবীকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জেআর এনটিআর’ সিনেমায় দেখা যায়।
আবারও ‘মেকআপ’ সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ 