সেই গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে আছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। হাঁটুতে অস্ত্রোপচারের পর তিনি এখনো ফিট হয়ে উঠতে পারেননি। বার বার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দলে ফিরবেন। কিন্তু প্রায় এক বছর কেটে গেলেও সেই ‘প্রতিশ্রুতি’ রাখতে পারেননি শামি। তাই তিনি ক্ষমাও চেয়েছেন।
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেছে ভারত, যাতে নেই শামির নাম। সোশ্যাল মিডিয়ায় জিম করার একটি ভিডিও পোস্ট করে শামি লিখেছেন, ‘প্রতিদিন আরও সুস্থ হয়ে ওঠার জন্য পরিশ্রম করছি। আরও পরিশ্রম করে যাব। ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলব। আমার সকল ভক্ত এবং বোর্ডের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু শীঘ্রই আমি লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুত হয়ে যাব।’
অস্ট্রেলিয়া সফরে যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের পাশাপাশি তৃতীয় পেসার হিসাবে শামির নাম শোনা যাচ্ছিল। কিন্তু চিকিৎসকদের থেকে তিনি এখনো ফিটনেস সার্টিফিকেট পাননি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাই শামিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি। পাশাপাশি এতদিন মাঠের বাইরে থাকা কোনো বোলারকে সরাসরি অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলানোটাও যুক্তিযুক্ত নয়।
ইউটিউবাররা পেছনে লাগায় নেতৃত্ব ছাড়ছেন শান্ত: আশরাফুল
অধিনায়কের চেয়েও বেশি বেতন পাবেন পাকিস্তানের দুই ক্রিকেটার!