বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন ভিসি হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৃত্তিকা বিজ্ঞানী ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। গতকাল রবিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদিত এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি এই বিশ^বিদ্যালয়ের অষ্টম ভিসি হিসেবে পূর্বসূরি প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়ার স্থলাভিষিক্ত হলেন। নতুন এ উপাচার্য গত ৩ সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপনের নীতি অনুসরণ করে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২০০৮ সালে এ বিশ^বিদ্যালয়ে অধ্যাপক হন। এর আগে তিনি বিভাগীয় প্রধান এবং প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন।
×
