বাড্ডায় ফার্নিচার দোকানে মিলল নারীর গলাকাটা লাশ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:২৪ পিএম

রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের দোকান থেকে আমেনা আক্তার নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাড্ডার পূর্বাঞ্চল এলাকার ২৬ নম্বর লেনের ফার্নিচারের একটি দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ফার্নিচারের দোকানে রাতে একজন কর্মচারী থাকতেন বলে জানা যায়। সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, গতকাল রবিবার রাতে সবাই দোকান বন্ধ করে যান। পরে রাত সোয়া ৮টার দিকে এক নারীকে নিয়ে ওই কর্মচারী দোকানের ভেতরে প্রবেশ করেন। আজ সকালে দোকান থেকে নারীর লাশ উদ্ধার করা হয়। দোকানের কর্মচারী পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত