অস্ট্রেলিয়া সফর যখন দুয়ারে, ঠিক তখনই পাকিস্তানের সাদা বলের কোচ থেকে পদত্যাগ করেছেন গ্যারি কারস্টেন। তার জায়গায় ঐ সফরে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লাল বলের কোচ জেসন গিলেস্পি।
এক বিবৃতিতে পিসিবি, কারস্টেনের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়া সফরের কোচ হিসেবে জেসন গিলেস্পিকে ঠিক করার বিষয়টি জানানো হয়েছে।
এর আগে, গিলেস্পি ও কারস্টেনকে একই সঙ্গে দুটি ভিন্ন ফরম্যাটের ক্রিকেটে নিয়োগ দিয়ে ছিল পিসিবি। তবে সাম্প্রতিক সময়ে দল নির্বাচনে কোচের ভূমিকা তুলে নেওয়ায় পিসিবির সঙ্গে দ্বন্দ্বে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কারস্টেন। তার জায়গাতেই এবার বসতে যাচ্ছেন গিলেস্পি।
আগামী ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হতে যাওয়া তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য গিলেস্পিকে নিয়োগ দেওয়া হয়েছে। গিলেস্পিকে বেছে নেওয়ার পেছনে কাজ করেছে; সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ডকে সিরিজ হারানো।
তাছাড়া এই সফরটি আগামী বছর পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেখানে সাফল্য পেলে দীর্ঘ মেয়াদে সাদা বলেও গিলেস্পিকে বেছে নিতে পারে পিসিবি।
শান্তর বিষয়ে ‘কিছুই জানেন না’ তাইজুল
বাফুফে সভাপতি হয়েই ফারুক আহমেদকে বার্তা তাবিথ আওয়ালের