জামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, জহুরুল ইসলাম, বোরহান উদ্দিন, মঞ্জুরুল ইসলামসহ (কাঠ মঞ্জু) স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতা আব্দুল মান্নানের ওপর হামলার অভিযোগ উঠেছে। নাশকতার মামলার বাদী হওয়ায় তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
সোমবার (২৮অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত আব্দুল মান্নান উপজেলার কৃষক দলের সহ-সভাপতি। তিনি নয়ানগর ইউনিয়নের বজরদ্দিপাড়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে। আহত আব্দুল মান্নান জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত সাহাবুদ্দিন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বোরহান উদ্দিন নয়ানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মঞ্জুরুল ইসলাম (কাঠ মঞ্জু) শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ি থেকে মালঞ্চ বাজারে যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল মান্নানের ওপর হামলা করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। এ ঘটনার খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক আহত আব্দুল মান্নানকে চিকিৎসার জন্য ভর্তি করেন।
আহতের পরিবারের অভিযোগ, গত মাসে উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে নাশকতার মামলা দায়ের করেন আব্দুল মান্নান। সেই মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তারকৃতরা জামিনে বের হয়েই হামলা করেছে।
আহত আব্দুল মান্নানের ভাই উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু বলেন, মালঞ্চ বাজারে একা পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন চেয়ারম্যান, জহুরুল ইসলাম, বোরহান উদ্দিন , মঞ্জুরুল ইসলাম (কাঠ মঞ্জু) সহ বেশ কয়েকজন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা করে। নাশকতা মামলা থেকে জামিনে বের হয়েই তারা হামলা করেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।
কোনো আলেম দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করে নাই
বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির
‘পুলিশের পোশাক’ পরে খামারের গরু লুট
সিটি কলেজ বন্ধ ঘোষণা