দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেছেন। একই সঙ্গে দুই কমিশনার পদত্যাগ করেছেন। তারা হলে—কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
২০২১ সালের ৩ মার্চ সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।
সায়েন্সল্যাব অবরোধ করল শিক্ষার্থীরা