ক্রসবারের বাধা পড়ে গেছে ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথমার্ধ। দুই দলেরই একটি করে শট ঠেকিয়ে দিয়েছে পোস্ট। তাতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও স্বাগতিক নেপালের ফাইনালের প্রথমার্ধ থাকলো গোলশূণ্য।
দশরথ রঙ্গশালায় বুধবার সন্ধ্যায় শুরু হওয়া ফাইনালের প্রথমভাগে কাউকেই এগিয়ে রাখা যাবে না। দু’দলই গোলের সুযোগ পেয়েছে এবং হারিয়েছে। বাংলাদেশ ৪-৩-৩ আক্রমনাত্মক ফরম্যাশনে খেললেও নেপাল খেলছে কিছুটা রক্ষণাত্মক কৌশলে। তারা সাবিত্রা ভান্ডারিকে আক্রমণের দায়িত্বে রেখে খেলতে চেয়েছে কাউন্টার-অ্যাটাক নির্ভর ফুটবল।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের। নেপাল ডিফেন্ডার গীতা রানা গোলকিক করতে গিয়ে পিছলে পড়ে বল তহুরার পায়ের তুলে দিয়েছিলেন। তহুরা সুযোগ পেয়ে শটও নিয়েছিলেন। তবে পোস্টে লেগে তা ফিরে আসে। পরে তহুরার হেড সহজেই আয়ত্বে নেন নেপাল কিপার অনিলা সুব্বা। ১০ মিনিটে ভাগ্য সহায় হয় বাংলাদেশের। এবার সাবিত্রা ভান্ডারির কাটব্যাকে বক্সের বাইরে থেকে আমিশা কারকির ডান পায়ের শট ক্রসবারে লেগে ফিরলে নেপালকে হতাশ হতে হয়। ম্যাচের ২৮ মিনিটে ভান্ডারির আড়াআড়ি পাস খুঁজে পেয়েছিল আমিশাকে। তবে বল আয়ত্বে নিতে দেরী করে ফেলেন। ম্যাচের ৩৫ মিনিটে নেপাল কিপারের ক্লিয়ারেন্স ভালো জায়গায় পেয়েও পোস্টে রাখতে পারেননি মনিকা চাকমা।
ফাইনালে বাংলাদেশ খেলেছে একটা পরিবর্তন নিয়ে ভুটানের বিপক্ষে সেমিফাইনালে শুরু করা স্ট্রাইকার সাগরিকার জায়গায় খেলছেন পাকিস্তানের বিপক্ষে এক পয়েন্ট এনে দিতে গোল করা শামসুন্নাহার জুনিয়র। এদিকে টানা সপ্তমবারের মতো ফাইনাল খেলছে। এর আগের ছয় ফাইনালেই হেরেছে হিমালয়ের দেশটি।
‘একদিনে গাছ বড় হয় না’ – টাইগারদের ব্যর্থতা নিয়ে মুশতাক