নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করা হয়।
সিউলের সাথে পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ ঘটনা ঘটল। বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় প্রায় সকাল ৭টা ১০ মিনিটে ক্ষেপণাস্ত্রটি তীক্ষ্ণ কৌণিক বা লফ্টেড ট্র্যাজেক্টরিতে নিক্ষেপ করা হয়।
জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া সর্বশেষ গত বছরের ডিসেম্বরে আইসিবিএম নিক্ষেপ করে। প্রতিবেশী জাপান জানায়, ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ সমুদ্রে আছড়ে পড়ে।
ভোটারদের ১০ লাখ ডলার দেওয়ার ঘোষণায় ইলন মাস্ককে আদালতে তলব