কোহলি-রোহিতদের পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনার প্রতিশ্রুতি আকরামের

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৫:৫০ পিএম

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বিশ্বাস করেন ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে এলে ভারত ‘অত্যন্ত যত্নের’ সাথে স্বাগত জানানো হবে। 

আকরাম বলেন, “যতটুকু পড়েছি, ভারত সরকারের এবং বিসিসিআই এর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, ভারত তাদের সব খেলা লাহোরে খেলতে পারে। তারা রাতে খেলাগুলো শেষ করে আবার একই রাতে ফিরবে। তাতে ভারত যদি স্বাচ্ছন্দ্য বোধ করে তাহল ঠিক আছে।' 

তিনি আরও যোগ করেন, “আমি নিশ্চিত করছি, তাদের অসাধারণভাবে যত্ন নেয়া হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের মতো খেলোয়াড়দের পাকিস্তানে প্রচুর ভক্ত রয়েছে। তরুণ ভক্তরা তাদের খুবই পছন্দ করে।”

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আসরটি পুরোপুরি পাকিস্তানে আয়োজন করার পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মার্চের ৯ তারিখ পর্যন্ত এই টুর্নামেন্ট লাহোরে আয়োজনের ইচ্ছা পোষণ করছে তারা। পিসিবি প্রায় ১৭,০০০ ভারতীয় ভক্তের জন্য ভিসার সুবিধা দেওয়ারও প্রস্তাব করেছে, যারা তাদের প্রিয় দলের খেলা দেখতে পাকিস্তানে আসতে চান। লাহোরেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং ভারতের কোনো সেমিফাইনাল ম্যাচ হলে সেটিও সেখানে আয়োজন করা হবে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও রিচার্ড গোল্ড এবং চেয়ারম্যান রিচার্ড থম্পসন সম্প্রতি বলেছেন যে, “যদি ভারত পাকিস্তানে না আসে তবে বিভিন্ন বিকল্প ও কৌশল বিবেচনায় আছে,” যা আবারও হাইব্রিড মডেলের সম্ভাবনা উন্মোচন করে।

এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে আটটি দল, দুই গ্রুপে বিভক্ত হয়ে তারা সেমিফাইনাল ও ফাইনালের জন্য মুখোমুখি হবে। প্রতিযোগী দলগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত