অক্টোবরে ৭৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে অক্টোবর মাসে মোট ৭৮ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিমানবন্দর থানা।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, অক্টোবর মাসে বিমানবন্দর গোলচত্বর এলাকাসহ থানার বিভিন্ন এলাকায় পথচারী এবং বিদেশগামী যাত্রীদের মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে ৭৮ জনকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ। ছিনতাই প্রতিরোধে গোলচত্বর এলাকাসহ থানাধীন বিভিন্ন জায়গায় বিমানবন্দর থানা পুলিশের বিশেষ টিম নিয়মিত অভিযান পরিচালনা করে।

সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত