চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় একটি ভবনে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর হোসেন ওরফে নুরা (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কামরাঙ্গীরচর নবীনগর আসাদুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, নুর হোসেন ওরফে নুরা একজন পেশাদার চোর, ছিনতাইকারী ও বখাটে প্রকৃতির ছিল। কামরাঙ্গীরচর ঝাউচড় বড় মসজিদ গলিতে থাকতেন তিনি।

এসআই আরও জানান, শুক্রবার রাতে নবীনগর এলাকায় আসাদুজ্জামান আসাদের ৫ম তলার বাসায় গ্রিল বেয়ে ওঠেন চুরি করতে। জানালা দিয়ে মোবাইল ফোন চুরি করে নামতে গিয়ে পাশের বিদ্যুতের তারের সংস্পর্ষে বিদ্যুতায়িত হয়ে সেখান থেকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত