দৌলতদিয়া ঘাটে বাসের দীর্ঘ সারি, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাসের দীর্ঘজট সৃষ্টি হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরের পর থেকেই দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী বাসের সারি দেখা গেছে । 

সরে জমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাট এলাকায় ঘুরে দেখা যায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট হতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফিলিং স্টেশন পর্যন্ত বাসের  দীর্ঘ সারি। সময় বাড়ার সাথে সাথে এ সকল গাড়ির সারি বাড়ছে।

বরিশাল থেকে আসা সাকুরা বাসের চালক বলেন, নরমাল সময়ে ঘাটে এসে ১০/১৫ মিনিট দাঁড়িয়ে থাকলেও আজ ঘাটে এসে প্রায় ১ ঘণ্টার উপর বসে আছি। কারণ কী জানি না। যাত্রীরাও বিরক্ত হচ্ছে এমন অপেক্ষার জন্য।

এ সময় বাসের এক যাত্রী বলেন, হঠাৎ করে এত জ্যাম মতেও আশা করি নাই। এমনি সময় পদ্মাসেতু দিয়ে যাওয়া আসা করি তবে আজ মিরপুর এর দিকে যাব বলেন  দৌলতদিয়া ঘাট দিয়ে যাচ্ছিলাম এখন ১ ঘণ্টার বেশি সময় ধরে একি জায়গায় বসে আসি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের বহরে ছোট বড় মিলে মোট ১২টি ফেরি রয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কার্যালয় (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. সালাউদ্দিন দেশ রূপান্তরকে জানান, শনিবার দুপুরের ও বিকেলের দিকে ঢাকামুখী বাসের চাপ অন্যান্য দিনের থেকে বেশি থাকে। এই দিনে চাকরিজীবীদের ভিড়টা বেশি থাকে। তবে আশা করি সন্ধ্যার আগে বাসের সমস্ত সারি কমে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত