কিশোরগঞ্জে স্টেশন মাস্টার খলিলুর রহমানকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে এক যাত্রীর স্বজনরা। গতকাল শনিবার কিশোরগঞ্জে রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এগারসিন্দু গোধূলি ট্রেনটি এক ঘণ্টা বন্ধ থাকে।
কিশোরগঞ্জ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী এগারসিন্দু প্রভাতি ট্রেনে ভৈরব স্টেশন থেকে কিশোরগঞ্জের স্টেশন মাস্টার খলিলুর রহমান ও তার স্ত্রী একটি কেবিনে ওঠেন। ওই কেবিনে থাকা এক নারী যাত্রী স্টেশন মাস্টার ও তার স্ত্রী টিকিট কেটে উঠছেন কি না জিজ্ঞাসা করেন এবং টিকিট দেখাতে বলেন। পরে তারা পরিচয় দিলেও ওই নারী যাত্রী তাদের টিকিট কাটতে বলেন। পরের স্টেশন থেকে টিকিট কেটে আবার তারা ট্রেনে উঠলেও ফের ওই নারী যাত্রী টিকিট কাটার কথা বলেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
