বিমানবন্দর এলাকায় এক মাসে গ্রেপ্তার ৭৮ ছিনতাইকারী

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৭:০২ এএম

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে অক্টোবর মাসে ৭৮ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের অধিকাংশের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত