নেত্রকোণার থেকে ঢাকাগামী ‘সেন্টমার্টিন পরিবহনে’ ছিনতাইয়ের সময় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই ভুয়া সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটককালে তাদের কাছ থেকে দুটি রেজিস্ট্রেশনবিহীন অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।
গতকাল শনিবার রাত ১১টার দিকে হামিপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা অস্থায়ী সেনাক্যাম্পের উপ-অধিনায়ক মেজর জিসানুল হায়দার।
আটকরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের আ. হালিম মাস্টারের ছেলে আল মামুন (৪৪) ও একই উপজেলার চরপাড়া গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে মো. খাইরুল ইসলাম (৪২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত ১১টায় সদর উপজেলার হামিপুর বাজার এলাকায় নেত্রকোণা থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহন নামের একটি যাত্রবাহী বাসে দুইজন ডিবি পরিচয়ে ছিনতাই করার জন্য চেকিং শুরু করে। তখন রাস্তায় যানজট দেখে নিয়মিত টহলে থাকা সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থালে এগিয়ে যায়। সেনাবাহিনী দেখে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ব্যবহৃত রানার-৮০ সিসি এবং রানার টারবো-১২৫ সিসি মডেলের দুইটি অবৈধ মোটরসাইকেলসহ আল মামুন ও খাইরুল ইসলামকে আটক করা হয়।
এ বিষেয়ে নেত্রকোণা সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর জিসানুল হায়দার জানান, আটক সন্ত্রাসীসহ অবৈধ মোটরসাইকেল নেত্রকোনা মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। এ এলাকার নিরাপত্তা জোরদার করনে নিয়মিত টহল চালানো হচ্ছে।
সাবেক বিসিবি সভাপতি পাপনের পিএসসহ গ্রেপ্তার ২
অবৈধ গ্যাস সংযোগের জন্য ৬০-৭০ হাজার টাকা নিতেন আ.লীগ নেতারা