মানিকগঞ্জে ঘরে ঢুকে দেশ রূপান্তরের সাংবাদিককে হত্যাচেষ্টা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:২১ এএম

মানিকগঞ্জের দৌলতপুরে ঘরে ঢুকে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে দৌলতপুর উপজেলার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের নাম জালাল উদ্দিন ভিকু। তিনি দৈনিক দেশ রূপান্তরের দৌলতপুর উপজেলা প্রতিনিধি।

ভুক্তভোগী সাংবাদিক জালাল উদ্দিন ভিকু জানান, বাড়ি থেকে সংবাদ সংগ্রহের কাজে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। পাশের বাড়ির মাদক ব্যবসায়ী সজিব শীল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে হত্যার উদ্দ্যেশে অতর্কিত হামলা চালায়।

এসময় তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে অভিযুক্ত সজিব। আঘাতের ফলে মাটিতে লুটে পড়লে স্বজন ও প্রতিবেশীরা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।

দৌলতপুর থানার ওসি তৌফিক আজম জানান, সাংবাদিক জালাল উদ্দিন ভিকুর ঘরে ঢুকে হামলার ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত