আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ উভয় পক্ষের শুনানি শেষে জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আব্দুল হালিম চার দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১১টায় উত্তরা পশ্চিম থানা-পুলিশ উত্তরা-১০ নম্বর সেক্টরে নিজ বাসা থেকে তাকে আটক করে। পরদিন তার চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।
